বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে বিজেপির বিধায়ক গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : মহানবী হজরত মুহাম্মদ সাল­াল­াহু আলাইহি ওয়া সাল­ামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক টি রাজা সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজা সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভের পর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। কমেডিয়ান মুননাওয়ার ফারুক এবং তার কমেডি শো-এর সমালোচনা করে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ১০ মিনিটের ভিডিও পোস্ট করেছিলেন রাজা সিং। সেই ভিডিওতেই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বস্তুত, গত শুক্রবারই হায়দারাবাদে মুন্নাওয়ার ফারুকির শো-এ বিঘœ ঘটানোর চেষ্টা করেছিলেন বিজেপি বিধায়ক। ওইদিন তাকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল। ভিডিওতে মুননাওয়ারকে আক্রমণ করতে গিয়ে রাজা সিং ইসলামের নবী সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। মুননাওয়ার যেমন হিন্দু দেব-দেবীদের নিয়ে কৌতুক করেন, তিনিও ইসলামের নবীকে নিয়ে কমেডি ভিডিও বানালেন বলেও রাজা সিং দাবি করেন। এর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হায়দারাবাদ। রাজা সিংয়ের মন্তব্যে ইসলাম ধর্মাবলম্বীরা আহত হয়েছেন বলে দাবি ওঠে। তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি ওঠে। শহরের মোড়ে মোড়ে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনকে হেফাজতেও নেয় পুলিশ। বিভিন্ন থানায় তাদের আটক করে রাখা হয়। হায়দারাবাদ ওয়েস্ট জোন পুলিশের ডিসিপি জোয়েল ডেভিস জানিয়েছেন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পেয়েছিলেন তারা। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com