সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি: মহান বিজয় দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিস, সাতক্ষীরা’র আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সহকারী কমিশনার এস এম আকাশ। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com