মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মহা নবমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা আ’লীগ সম্পাদক নজরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সোমবার মহা নবমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফিংড়ী, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়নসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি জাহিদ হোসেন, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক মোনায়েম হোসেন, সদস্য মহাদেব প্রমুখ। এসময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ অসম্প্রদায়িক চেতনার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। ধর্ম যার যার উৎসব হবে সবার। সকল ধর্মের মানুষ মিলেমিলে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। যারা বাধাসৃষ্টি করতে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com