বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাকে মারপিট \ ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদÐ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে সাজু আহমেদ (২৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিট্রেট মুহাম্মদ আল-আমীন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের বাবুল আহমেদের ছেলে এস এম সাজু আহমেদ তার বৃদ্ধা মাকে মারপিট করা সহ নিজ বাড়িতে অগ্নি সংযোগ করে। এসময় ঘরে থাকা মুল্যবান আসবাবপত্র আগুনে ভুস্মীভূত হয়ে যায়। ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে হাজির করে। গন উপদ্রব করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন,আসামী সাজুকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com