রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাদকসহ এক ব্যবসায়ী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক দ্রব্যসহ সাহেব আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়েিক আটক করেছে। শুক্রবার (১২ মে) ভোর রাতে উপজেলা সীমান্তবর্তী কাদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাহেব আলী ওই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা, মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী কাদপুর এলাকা থেকে সাহেব আলীকে ৪ বোতল ভারতীয় এলএসডি মাদক দ্রব্যসহ আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় আসামীর বিরুদ্ধে একটি মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com