মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাদরাসাতু আল ফুরকানের ছাত্র মাহিরের আড়াই বছরে হিফজ সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

সাতক্ষীরা খুলনা রোডমোড় বাসর্টার্মিনাল সংলগ্ন মাদরাসাতু আল ফুরকানের ছাত্র রুবাইয়্যাত মাহির মাত্র ২ বছর ৬ মাস সময়ে পবিত্র কুরআনুল কারিম হিফজের সৌভাগ্য অর্জন করে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন। কুরআন হিফজ শুরুর আগে নুজহাত মাত্র ৬ মাসে নাজেরা আতস্থ করে। নাজেরা শেষ করার পর ২ বছরে গোটা কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেন। প্রথম দিকে মাহির ১ পৃষ্টা করে হিফজের সবক আদায় করলেও শেষ দিকে এসে সে প্রতিদিন ৫/৬ পৃষ্টা সবক শুনাতে সক্ষম হয়। এটা রাব্বে কারিমের একান্ত অনুগ্রহ। তার ইচ্ছা কোরআনের অর্থ অনুযায়ী নিজের জীবন গঠন করা। পাশা পাশি সমাজে কুরআনের অনুশাসন প্রতিষ্ঠা হোক এমনটাই প্রত্যাশা তার। সে সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার ফতেহপুর ইউনিয়নের বন্ধকাটি এলাকার অধিবাসী ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে রুবাইয়্যাত মাহির। তার পিতা জানান আল্লাহ তাআলা তার সন্তানকে যেন ইসলাম ও দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। মাদরাসাতু আল ফুরকানের ছাত্র রুবাইয়্যাত মাহির অল্প সময়ে পবিত্র কুরআনুল কারিম হিফজের সৌভাগ্য অর্জনকরায় গতকাল শনিবার ২১ জানুয়ারী দুপুর ১২টার দিকে আলোচনা সভার মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে মাদরাসাতু আল ফুরকানের সভাপতি শিক্ষাবিদ মো: মোশারফ হোসাইন চৌধুরি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সহসভাপতি শহিদুল্লাহসহ শিক্ষকবৃন্দু, ছাত্র-ছাত্রি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com