শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাদ্রাসা ই কুবার জমি ক্রয় সম্পন্ন মাসজিদে কুবায় দোয়া অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার \ দীর্ঘ প্রতীক্ষার পর মসজি ই কুবার ম্যানেজিং কমিটি ও স্থানীয় মুসল্লিদের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা ই কুবার জমি ক্রয় সম্পন্ন হয়েছে। মাদ্রাসা ই কুবার জমির ক্রয় সম্পন্ন হওয়ায় গতকাল রবিবার মাগরিব বাদ মসজি ই কুবায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকা সম্পাদক প্রকাশক জি এম নূর ইসলাম, সমাজ সেবক ডাঃ আলহাজ্ব আবুল কালাম বাবলা, মসজিদে কুবার পৃষ্ঠপোষক তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি সাইফুল্লাহ, মসজিদে কুবার পেশ ইমাম মাহমুদ হাসান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর ও দ্বীনি প্রতিষ্ঠান। আমরা নেক নিয়তে পবিত্র দ্বীনি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে জমি ক্রয় সম্পন্ন করেছি। মহান রাব্বুল আলামিন এর অশেষ রহমতে আমরা উক্ত প্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করব। সাতক্ষীরা জেলা সহ অন্যান্য জেলার কোমলমতি শিশু শিক্ষার্থীরা এখান থেকে দ্বীনি শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন যুগ উপযোগী আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্য উদ্দেশ্যে আমরা সকলে সর্বসম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। অসাধারণ সৌন্দর্যমন্ডিত দৃষ্টি নন্দন নির্মাণশৈলী মসজিদে কুবার আদলে মাদ্রাসা ই কুবার ভবন আধুনিক মানের হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদে কুবার খতিব তামিম হাসান, মসজিদে কুবার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, ক্যাশিয়ার আব্দুল করিম, দপ্তর সম্পাদক কাজী মিলন, সদস্য শাহাদাত হোসেন, জমশেদ আলী, আবু হানিফ, আবু জাফর, শফিকুল ইসলাম মোল্লা ও মুয়াজ্জিন আব্দুস সবুর সহ মসজিদে কুবার মুসল্লিবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com