শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘মার্কিন আইনপ্রণেতার কাছে ইমরানের আকুতি’, অডিও ফাঁস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

এফএনএস বিদেশ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তার দলের কর্মীদের এবং নেতাদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের এক নারীর সাহায্য চেয়েছেন। স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ফাঁস হয় যা দাবি করা হচ্ছে খান এবং মার্কিন কংগ্রেসের নারী ম্যাক্সিন মুর ওয়াটার্সের কথোপকথন। খবর জিও নিউজ। কথিত সেই অডিও ক্লিপে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আমেরিকান আইন প্রণেতাকে পাকিস্তানে ‘মানবাধিকার লঙ্ঘনের’ বিরুদ্ধে তার আওয়াজ তুলতে বলতে শোনা যায়। তাকে আরও বলতে শোনা যায়, ‘এটি সম্ভবত আমাদের ইতিহাসের সবচেয়ে সংকটময় সময়ের একটি। আমাদের এই দেশে সবচেয়ে উদ্ভট পরিস্থিতি চলছে।’ পুরো অডিওটি ১.৫৭ মিনিটের ছিল। সেখানে তিনি মার্কিন আইন প্রণেতাকে তার ক্ষমতা থেকে উৎখাত এবং তার দলের কর্মীদের উপর পরবর্তী ক্র্যাকডাউন সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন,’ আমাকে হত্যা চেষ্টার কারণে আমি তিনটি বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত হই। আমার সরকারকে সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অপসারণ করেছিলেন কারণ এখানে সামরিক সংস্থা খুবই শক্তিশালী।’ তিনি আরও অভিযোগ করেন, ‘তিনি বর্তমানে ক্ষমতায় থাকা লোকদের সঙ্গে ষড়যন্ত্র করেন এবং আমার সরকারকে পতন করেন।’খান যোগ করেছেন যে তার দল ‘সবচেয়ে খারাপ ক্র্যাকডাউন’ এর মুখোমুখি হচ্ছে, যা তার মতে, দেশের ইতিহাসে কোনো গণতান্ত্রিক দল কখনো সম্মুখীন হয়নি। তবে গত বছর তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com