রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মালিতে সোনার খনি ধসে নিহত ১৮

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে ওই খনিটি পরিচালিত হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এবং বেশ কিছু সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। মালি আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণ উৎপাদক এবং সেখানকার খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ। একটি পুলিশ সূত্র জানিয়েছে, খনি ধসে পড়ার ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়েছিলেন। তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার কাঁধে তার শিশুসন্তান ছিল। একজন স্থানীয় কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেন এবং কেনিবা স্বর্ণ খনির সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একটি পরিবেশবাদী সংস্থার প্রধান এএফপিকে বলেন, হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবার যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আগে একটি চীনা কোম্পানি খনি পরিচালনার দায়িত্বে ছিল। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এর আগে গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন নিখেঁাজ হয়। এদের মধ্যে অধিকাংশই নারী। এছাড়া এক বছরেরও বেশি আগে শনিবার যেখানে খনি ধসে পড়েছে ওই একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com