শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

এফএনএস বিদেশ : মিশরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মরুভ‚মির এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। গত বুধবারের এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স তাদের দেওয়া তথ্য অনুযায়ী জানিয়েছে, প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। মিশরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে আসতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com