সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে বাংলাদেশি আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্র“ হেডম্যানপাড়া সীমান্তের ৩৫ নম্বর পিলার সংলগ্ন ৩০০ মিটার মিয়ানমার অভ্যন্তরে মাইনটি বিস্ফোরিত হয়। আহত তরুণ ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্র“ হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে। স্থানীয় আরিফ উল­াহ জানান, তুমব্র“ হেডম্যানপাড়ার স্থানীয়দের গবাদিপশু ঘাস খেতে খেতে মাঝে মধ্যে সীমান্তের ওপারে চলে যায়। ফলে সেগুলো ফিরিয়ে আনতে মালিকদের সীমান্ত এলাকায় যেতে হয়। আজও অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা চরানোর সময় তার গরু সীমান্তের ওপারে চলে গেলে সেটি ফিরিয়ে আনতে যান। সেখানে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যার বাঁ গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় তাকে। আহতের মা ইয়াং মে চাকমা দাবি করেন, গতকাল শুক্রবার দুপুরে গরু আনতে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যাসহ কয়েকজন যুবক সীমান্তে কাঁটাতারের কাছে যায়। তখন হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে। পরে তাকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল সাড়ে ৪টার দিকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণে তার ছেলে আহত হয়েছে। তার ছেলের বাম পায়ের নিচের অংশ উড়ে গেছে। শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে তমব্র“ হেডম্যানপাড়ার একজন গুরুতর আহত হয়েছেন। মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটে। ইউপি জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুমব্র“ সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com