স্টাফ রিপোর্টার ঃ দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার মীর আবুবকরের শশুর আহমাদ আলী আর নেই। তিনি রসুলপুর গ্রামের বাসিন্দা। গতকাল সন্ধ্যা ৬টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১ স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যা, আত্মীয়স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। রসুলপুর সাবেরী জামে মসজিদের সামনে রাত সাড়ে ৯টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ রসুলপুর সরকারী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, গ্রাম ডা: মিজানুর রহমান ডবলু, গ্রাম ডা: শাহাজান, গ্রাম ডা: তোরাব, দৃষ্টিপাত চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবুবকর প্রমুখ। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসলীরা উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন বাকাল মাদ্রাসার শিক্ষক মাওলানা রজব আলী। মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউলাহ, মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সহ-সম্পাদক জিএম ওমর ফারুক, চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবুবকর, ম্যানেজার বুলবুল আহমেদ সহ দৃষ্টিপাত পরিবারের সদস্যরা।