মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেট্রোরেলের আট কোচ-চার ইঞ্জিন মোংলায় পৌঁছেছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস: বাগেরহাটে মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আটটি কোচ, চারটি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এসব মালামাল নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন। বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, দুপুর নাগাদ জাহাজ থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) রাজধানীর উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোতে নেওয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪ টি ইঞ্জিন এসেছে। এর আগে ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এসব মালামাল নিয়ে যাত্রা শুরু করে এমভি হোসি ক্রাউন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com