সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেসির মায়ামিকে হারের স্বাদ দিলো লস অ্যাঞ্জেলস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মায়ামিকে ১—০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সকালে বিএমও স্টেডিয়ামে হওয়া ম্যাচে হোমগ্রোন ফরোয়ার্ড নাথান ওর্দাজ একমাত্র গোলটি করে দলকে লিড এনে দেন। ম্যাচের ৫৭তম মিনিটে নাথান ওর্দাজ ডি—বক্সের ভেতর চমৎকার টার্ন নিয়ে নিখুঁত এক শটে বল জালে পাঠান। এরপর লস অ্যাঞ্জেলসের রক্ষণভাগ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ইন্টার মিয়ামিকে গোলশূন্য রাখে। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসি একটি ফ্রি—কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন। তবে তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এই জয়ের ফলে লস অ্যাঞ্জেলস ১—০ লিড নিয়ে আগামী সপ্তাহে মিয়ামির চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com