মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেহেরপুরে যুবদলের সভাপতিকে গলাকেটে হত্যার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলমগীর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি। গাংনী থানার ওসি বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পেঁৗছে লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি। গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গত বুধবার গাংনী বাজারে ছিলেন আলমগীর হোসেন। তারপর থেকে নিখেঁাজ হন তিনি। সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। কি কারণে এ ঘটনা কিছুই বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com