সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মোহর আলী শেখ আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার \ বলাডাঙ্গা গ্রামের মৃত জয়নাল শেখের পুত্র আলহাজ্ব মোহর আলী শেখ(৫৮) আর নেই। রবিবার ভোর ৫,১৫ মিনিটে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র,১ কন্যা ও১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বলাডাঙ্গা পূর্বপাড়া বকুলতলা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফেজ রিপন হোসেন, মরহুমের পুত্র পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ তবিবুর রহমান, মোঃ কবিরুল ইসলাম, নজরুল ইসলাম, ইব্রাহিম খলিল, মশিউর রহমান, নুরুল ইসলাম বাবু, শওকত আলী, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মুয়াজ্জিন আব্দুর রকিব প্রমূখ। জানাজার নামাজ পরিচালনা করেন বলাডাংগা পূর্বপাড়া বকুলতলা জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। এছাড়া এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com