শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ ব্যুরো \ সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও দোয়া রবিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীনের সভাপতিত্বে ও সাদিয়া মেহেজাবিন রাশিদা রশিদ সুমি ও উম্মে রুহিনা জারিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বর্তমান এডহক কমিটির সভাপতি এসএম হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও মৌতলা ম্যাধমিক বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য কাজী আবু সাঈদ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ডা, মাজেদ, মহসিন উদ্দিন সজীব, শেখ মারুফ হোসেন, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত সহকারি প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সিনিয়র শিক্ষক আনারুল, এডহক কমিটির সদস্য শিক্ষক সাজেদুল হক। সহকারী শিক্ষক একরামুল হক, শিক্ষক বাবলু কুমার সেন, শিক্ষক মোঃ হারুনর রশীদ, শিক্ষক হাফিজুর রহমান হাফিজ। শিক্ষক ইমদাদুল হক, শিক্ষক তৈহিদুল ইসলাম, মোঃ আজাহার আলী, সাবেক সেনা সদস্য শেখ সহিদুল ইসলাম, আনিছুর রহমান লাভলু। এ বছর মৌতলা মাধ্যমিক বিদ্যালয় হতে ২০২৫ সালে ১৪০জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিবে। পরে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com