শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত থাকায় অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন— যুবলীগ নেতা রুমেলের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০)। মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পেঁৗছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম একটি কক্ষে আগুনের ধেঁায়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com