সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ম্যানচেস্টার সিটি শিবিরে আরেকটি ধাক্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস ডেস্ক \ ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ডিফেন্ডার জন স্টোন্স। চলতি মৌসুমে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি খেল আরেকটি ধাক্কা। ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় চোট পান স্টোন্স। শেষ ষোলোর প্লে—অফের দ্বিতীয় লেগের শুরুর দিকেই মাঠ ছাড়েন তিনি। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ৩০ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচার লাগতে পারে। “সে চোটাক্রান্ত, খুব কঠিন। আগামী কযে়ক ঘন্টা, কয়েক দিনে আমরা জানতে পারব যে, তার অস্ত্রোপচারের প্রযে়াজন আছে কি না… হ্যাঁ (তাকে দীর্ঘ সময় বাইরে থাকতে হবে), মানুয়েল আকঞ্জির মতো।” গত সপ্তাহে রেয়ালের বিপক্ষে প্রথম লেগে ঊরুতে চোট পেয়ে ৮ থেকে ১০ সপ্তাহের জন্য ছিটকে যান সুইস ডিফেন্ডার আকঞ্জি। এই মৌসুমে আগেও কয়েকবার চোটে পড়েছেন স্টোন্স। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে তিনি খেলতে পেরেছেন কেবল ২০ ম্যাচ। রেয়ালের বিপক্ষে দুই লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া গুয়ার্দিওলার দল প্রিমিয়ার লিগে আছে চার নম্বরে, শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com