বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে অফিস থেকে নৈশপ্রহরীর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

এফএনএস: যশোরের অভয়নগর উপজেলায় গলায় গামছা পেঁচানো অবস্থায় মিন্টু তরফদার (৬০) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিলের সামনে সরকার গ্র“পের ঘাটের অফিসের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মিন্টু তরফদার উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন মৃত মুসা তরফদারের ছেলে। তিনি সরকার গ্র“পের ঘাটে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ঘাটের ম্যানেজার হাবিবুল­াহ হাবিব বলেন, এক বছর আগে নৈশপ্রহরী পদে মিন্টু তরফদার আমাদের ঘাটে যোগ দেন। গতকাল শনিবার সকাল ৯টার সময় অফিসে এসে দেখি দরজা খোলা এবং ঘাটের সব বাতি জ¦লছে। অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিন্টু তরফদারের দেহ পড়ে রয়েছে। পরে অভয়নগর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। নিহতের ছেলে ইনামুল বলেন, বাবা চার বছর ধরে সরকার গ্র“পে মোটর মেকানিক হিসেবে কাজ করেছেন। পরে গত এক বছর ধরে নৈশপ্রহরীর কাজ করছিলেন। বাবাকে কী কারণে খুন করা হলো বুঝতে পারছি না। এ বিষয়ে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, নৈশপ্রহরীর মুখমন্ডল রক্তাক্ত ও গলায় হলুদ রঙের একটি গামছা পেঁচানো ছিল। সন্দেহজনক মৃত্যু হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com