বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি জেলিযুক্ত চিংড়ি জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২

এফএনএস: যশোরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ২৪০ কেজি (৬ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে র‌্যাব। এ সময় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গোপন সংবাদে জানা যায় জেলিযুক্ত চিংড়িভর্তি একটি ট্রাক সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছে। রাতে যশোর সদরের আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে চিংড়িভর্তি একটি ট্রাক থামিয়ে তল­াশি চালানো হয়। ট্রাকে থাকা চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় মাম্পি অ্যান্ড প্রান্ত ফিস প্রতিষ্ঠানের মালিক রনজিৎ মন্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিংড়িগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com