সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: যশোরে অস্ত্র, বিস্ফোরকসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন। যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার দুই মামলায় ১০৫ ও কেশবপুর থানার এক মামলায় ৪২ আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। এ ছাড়া অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আরও জানান, কোতোয়ালি মডেল থানার এক মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com