বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে কলাবাগানে মিলল কৃষকের লাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: যশোরের কেশবপুরে কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামে একজন কৃষকের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের কলাবাগান থেকে গতকাল বৃহস্পতিবার (১৬) সকালে কিবরিয়া শেখের লাশ উদ্ধার হয়। তিনি হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থলের পাশে কিবরিয়া শেখের একটি হলুদের ক্ষেত রয়েছে। গত বুধবার রাতে তিনি ওই ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। রাতে আর বাড়িতে ফেরেননি। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে যেয়ে হলুদ ক্ষেতের পাশের কলাবাগানের মধ্যে কিবরিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পরিবার ও পুলিশকে খবর দেন। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে, রহস্য উদঘাটনে লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com