বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে বিজয় দিবস উপলক্ষে ইসলামী সংগীত প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ যশোর জেলার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী কবির বিন সামাদের সার্বিক তত্বাবধানে সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর শনিবার ইসলামী সংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা, যশোর এবং ঝিনাইদহ জেলার শিল্পীদের সমন্বয় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সাতক্ষীরা সদরের ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশ গ্রহণকারী ৩জন প্রতিযোগীর মধ্যে মোঃ তুষার ইমরান ও মোহাম্মদ মাহিম হোসেন ১ম ও ২য় স্থান অধিকার করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মহিউদ্দিন হাসান খান,ঢাকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা ও সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আল. আব্দুল ওয়াহাবসহ ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com