বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও স্বর্ণ ছিনতাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: যশোরে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার সাজিয়ালিতে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের আয়নাল হোসেনের ছেলে। তার চুড়ামনকাটি—চৌগাছা সড়কের আমবটতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার পথে সাজিয়ালির পাকা রাস্তার মাথায় পেঁৗছালে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা আশরাফুলকে ছুরিকাঘাত করে নগদ ৩০ হাজার টাকা ও চার আনা স্বর্ণ ছিনিয়ে নিয়ে যান। পরে আহত আশরাফুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, তিনজন ছিনতাইকারী আশরাফুলের পথরোধ করে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশরাফুলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খরব পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পেঁৗছায়। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আশরাফুলের হাতে ও মাথার কয়েকটি স্থানে ধারাল অস্ত্রের আঘাত থাকায় সেলাই দেওয়া হয়েছে। তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ছিনতাইকারীদের আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com