শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে হারিয়ে যাওয়া ব্যাবসায়ীর লাশ আশাশুনির মাটির নিচে থেকে উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসেরা গ্রামে মাটির নিচে থেকে যশোর থেকে হারিয়ে যাওয়া এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে মাটির নিচে থেকে এ লাশ উত্তোলন করেন থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন জানান, যশোর কোতোয়ালি থানার ৯৬(২৬)০৩/২৫ নং মামলার আসামী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার কুড়িকাউনিয়া গ্রামের হবি গাজীর ছেলে মোঃ সবুজ ওরফে রবিউল (৩৫) এর স্বীকারোক্তি অনুযায়ী আনুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আসামী মোঃ সবুজ এর শশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ি সংলগ্ন ঘেরের ভেড়ির পাশে মাটির নিচে থেকে রেজাউল ইসলামের লাশ বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানান, যশোর শংকরপুর ইসহাক সড়কে কামরুলের বাড়ির ভাড়াটিয়া মো: রেজাউল ইসলামের স্ত্রী মোছাঃ মমতাজ বেগম (৪০) গত ২২/০৩/২০২৫ তারিখ যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির তথ্য এবং অনুসন্ধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬/৪/২৫ রাতে চট্টগ্রামের একটি এলাকা থেকে আসামি সবুজকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার বিকাল ৫টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের আসামী মোঃ সবুজ এর শশুর মোহাম্মদ খোকন মোল্যার বসতবাড়ি সংলগ্ন ঘেরের ভেড়ির পাসে মাটির নিচে থেকে রেজাউল ইসলামের লাশ বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় আশাশুনি থানার এসআই আলমগীর হোসেন, যশোর কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস, এএসআই তমাস মন্ডল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com