বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোরে হোটেলে ঢুকলো কাভার্ড ভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এফএনএস: যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানে ধাক্কা দিয়ে খাবারের হোটেলে পড়ায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের বেগারিতলা বাজারে ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন- মণিরামপুরের জয়পুর গ্রামের মমিনের ছেলে জিয়া, টুনিয়াঘর উত্তরপাড়ার বাবু মিরের ছেলে তহিদুল ইসলাম, শামছুর রহমানের ছেলে রফিজ মীর, হাবিবুর রহমান পঁচা ও তার ছেলে তহিদুল ইসলাম তহিদ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যশোর-মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকার রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত ১০টি দোকানে ধাক্কা দেয়। এতে চায়ের দোকানী, হোটেলের ক্রেতা ও পথচারীসহ পাঁচজনের মৃত্যু হয়। ভোজগাতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান কেশবপুরের দিকে যাচ্ছিল। পথে বেগারিতলা বাজারে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত পাঁচটি দোকানের ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে দোকানগুলোতে থাকা বাবা-ছেলেসহ আশপাশের এলাকার পাঁচজন নিহত হন। তিনি আরও বলেন, ঘাতক কাভার্ডভ্যানটির ধাক্কায় বাজারের অন্তত দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মনিরামপুর থানার ওসি মনিরুজ্জান বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়ে গেছেন। গাড়িটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com