রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোর থেকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ যশোরে মিজানুর রহমান আজহারীর মাহফিল শুনে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় পাতড়াখোলা নামক স্থানে ভ্যানের সাথে গায়ে থাকা মাফলার জড়িয়ে ঘটনাস্থলেই আব্দুর রশিদ গাজী (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রমজাননগর চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর পুত্র। গতকাল শনিবার দুপুরে ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, নিজের স্ত্রীকে সাথে নিয়ে যশোর থেকে মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। একপর্যায়ে উপজেলার পাতড়াখোলা নামক স্থানে ভ্যানের সাথে নিজের গায়ে থাকা মাফলার জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। গায়ে থাকা মাফলারটি এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে তার শরীর থেকে মাথা দ্বিখন্ডিত হয়ে পড়ে। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com