মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

এফএনএস: যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ খন্দকার মুকুল হোসেন নামে বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়। ওই গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও বেনাপোল কাস্টমস অফিসে কর্মরত একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। খন্দকার মুকুল হোসেন বেনাপোল কাস্টমস হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বেনাপোল বন্দরের স্কেলের (ওজন পরিমাপক) দায়িত্বে ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে। তবে কাস্টমসের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিলো। কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল হোসেন বিমানবন্দরে ঢোকার পরপরই তাকে ২৩ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে যশোরে ফিরিয়ে এনে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। এদিকে কাস্টমসের একটি সূত্র বলছে, রোববার অফিস খুললে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বেনাপোল কাস্টম হাউসসহ গোটা বন্দর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com