বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যশোর সীমান্তে ৫ কেজি স্বর্ণ ফেলে নদীতে ঝাঁপ পাচারকারীদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

এফএনএস: যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস স্বর্ণবার (৫ কেজি ১৪ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অভিযানের টের পেয়ে স্বর্ণবারগুলো ফেলে পার্শ্ববর্তী ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে উত্তর অগ্রভুলোট নামক স্থানে নদীর পাড়ে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। কিছু সময় পর তিনজন ব্যক্তি ওই স্থান অতিক্রম করার সময় টহল দলের সন্দেহ হয়। এ সময় তাদের থামতে বললে স্বর্ণের ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দেয় তারা। পরে ব্যাগ তল­াশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপরতা রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com