রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি অস্বীকার ইরানের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

এফএনএস বিদেশ : ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে এই সংক্রান্ত একটি মিডিয়ার দাবি অস্বীকার করে তেহরান বলেছে, এই ধরনের চুক্তির কোনো অস্তিত্ব নেই। আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ গত শুক্রবার এই খবর দিয়েছে। খবর সিনহুয়ার। তাসনিম পরিবেশিত খবরে বলা হয়, তেহরান ও ওয়াশিংটন একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গেছে। লন্ডন ভিত্তিক অনলাইন নিউজ আউটলেট মিডল ইস্ট আ’র এর এমন দাবির প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি গত বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে। বলা হয়, এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনবে। ইরানি মিশনের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) প্রতিস্থাপনের জন্য একটি অন্তর্বর্তী চুক্তি বিদ্যমান যা এজেন্ডায় নেই।’ হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্রও প্রতিবেদনটি প্রত্যাখান করে বলেছেন, এটি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’। ইরান ২০১৫ সালের জুলাইয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে জেসিপিওএ স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিনিময়ে তেহরান কিছু ক্ষেত্রে তাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়েছিল। তবে ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তেহরানের ওপর ওয়াশিংটন নতুন করে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। এরফলে ইরানও এই চুক্তির আওতায় দেওয়া তাদের প্রতিশ্রæতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। ভিয়েনায় ২০২১ সালের এপ্রিলে জেসিপিওএ ফের কার্যকর করার বিষয়ে আলোচনা শুরু হয়। ২০২২ সালের আগস্টে সর্বশেষ দফার আলোচনার পর এই ক্ষেত্রে কোন অগ্রগতি অর্জিত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com