শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা রাষ্ট্রদূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত গত মঙ্গলবার নিউইয়র্ক পৌঁছেছেন। বেইজিং দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। অভিজ্ঞ ক‚টনীতিক শি ফেং দু’দেশের জটিল সম্পর্কের কঠিন চ্যালেঞ্জের গুরু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জিন গ্যাংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। জিন গ্যাং চলতি বছরের প্রথমে চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দূতাবাসের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরে সাংবাদিকদের শি বলেন, বর্তমানে চীন মার্কিন সম্পর্ক গুরুতর ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি আরও বলেছেন, আমি এ মিশনের গৌরবময় অনুভ‚তি ও গুরু দায়িত্ব অনুভব করছি। আমি এবং আমার সহকর্মীরা সংকট মোকাবেলা এবং মিশনের দায়িত্ব পালন করবো। চীনের জিয়াংঝু প্রদেশে জন্ম নেওয়া শি ফেং (৫৯) ১৯৮৬ সাল থেকেই পররাষ্ট্র দপ্তরে কাজ শুরু করেন। অতিস¤প্রতি তিনি হংকংয়ে বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, বাণিজ্য, প্রযুক্তি, মানবাধিকার ও অন্যান্য বিষয়ে চীন মার্কিন সম্পর্ক সা¤প্রতিক বছরগুলোতে তীব্র বিরোধপূর্ণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com