রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্রে মিজার্ ফখরুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে আজ রোববার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনিও ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। এ বছর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসি’তে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। বিশস্ত সূত্রে জানা গেছে, বিএনপি’র মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন হয়ে আমেরিকায় যাবেন। এ বিষয়ে জানতে চাইলে, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে যাত্রা করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগদান করার জন্য গত ১০ জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন জনকে আমন্ত্রণ জানানো হয়। দলের আমন্ত্রিত অপর দু’জনের মধ্যে রয়েছেন— মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের শীর্ষস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন না । তাঁর পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ওই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের কো—চেয়ারের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। উল্রেখ্য, ১৯৫৩ সালে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন’ গঠিত হয়। এ ফাউন্ডেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’র আযোজন করা হয়ে থাকে । ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন’ প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার ‘প্ল্যাটফর্ম’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com