বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যে কারণে ছুটি চেয়েছেন সাকিব-লিটন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: চলতি মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ান লিগ (আইপিএল)। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও এই চিঠির জবাব এখনও দেয়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জালাল ইউনুস জানিয়েছেন। মানে এখনও সাকিব-লিটনের ‘আইপিএল’ ভাগ্য ঝুলছে। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছেন সাকিব ও লিটন। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আসরে বাংলাদেশি এই দুই ক্রিকেটারের সার্ভিস পাবে না-এমনটা জেনেই তাদের দলভুক্ত করেছে কলকাতা। আইপিএল শুরু হয়ে যাবে ৩১ মার্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ এপ্রিল মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছুটি চেয়েছেন। জালাল ইউনুস জানিয়েছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’ আইপিএলে এবার সাকিব-লিটন ছাড়াও অংশ নেবেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে টেস্ট দলে নিয়মিত না থাকায় তার এনওসি নিয়ে চিন্তা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com