সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা’র সমাপনী অনুষ্ঠান বুধবার বিকালে খুলনা ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা ও বাঙালির অহংকার ও সমাজ সংস্কারক। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য দিয়ে বাঙালি জাতিকে বিশে^র কাছে সুপরিচিত করেছিলেন। রবীন্দ্র চেতনার আলোকে সাম্য ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতিবন্ধন দৃঢ় করার আহবান জানান তিনি। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্যা, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন এবং ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com