সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রমজাননগর আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি \ ১১ ই ফেব্র“য়ারী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আ’লীগ। তারই ধারাবাহিকতার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আ’লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে রমজাননগর ইউনিয়ন আ’লীগের অফিস সংলগ্ন ভেটখালী বাজার চত্বরে রমজাননগর ইউ,পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মোঃ শাহিনুর আলম শাহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) বাবু পতিত পাবন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগের প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জি, এম, মহাসীন হুদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com