সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রমজান বিষয়ক ফতোয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ফতোয়া : আল¬াহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা প্রসঙ্গ— না, আল¬াহ ব্যতীত অন্য কারো নামে শপথ জায়েয নেই। এটা শিরক। যেমন ইবনে উমার (রা:) থেকে বর্ণিত তিনি বলেন : নবী করীম সাল¬ল¬হু আলাইহি ওয়াসাল¬ম বলেছেন : “যে আল¬াহ ছাড়া অন্য কারো নামে শপথ করল সে শিরক করল বা কুফরী করল।” এ শপথ হল শিরকে আছগর। আর যার নামে শপথ করা হল সে যদি শপথকারী ব্যক্তির কাছে ইবাদত তুল্য হয় তা হলে তখন তার নামে শপথ করা শিরকে আকবর বলে পরিগণিত হবে। যেমনটি আমরা এ যুগে কবর পূজারিদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা কবরের অলীদেরকে এমনভাবে সম্মান করে যেমন আল¬াহকে করা উচিত। বরং অনেক সময় দেখা যায় তারা অলীদের আল¬াহর চেয়ে বেশি সম্মান দেয়। যদি কোন ব্যক্তি আপনাকে কোন অলীর নামে কসম (শপথ) করতে বলে তবে তা আপনি কখনো করবেন না। যদিও সে লোকটা খুব সত্যবাদী হয়। আর যদি কোন ব্যক্তি আপনাকে আল¬াহর নামে শপথ করতে বলে তবে আপনি তা করবেন যদিও লোকটি মিথ্যাবাদী হয়। আল¬া¬হ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com