সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রসুলপুর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা রসুলপুর সিলকোট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের রসুলপুর ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি ফিতা কেটে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, উপ সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, কামরুজ্জামান শিমুল, এস ও সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মোঃ আব্দুল মোতালেব, ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য পলাশপোল সার্বজনীন মন্দিরের সামনে হতে মামুনের বাড়ির সামনে পর্যন্ত ৩১০ মিটার এবং রসুলপুর গোরস্থান মসজিদের সামনে হতে পুলিশ লাইনস্ অভিমুখে ডাঃ সামসুর রহমানের বাড়ির সামনে পর্যন্ত ২৩০ মিটার সিলকোট রাস্তা ১৭ লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com