মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

এফএনএস: রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৭টার দিকে মগবাজার রেলগেটে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার এসআই শহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে মগবাজার রেলগেট থেকে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সকালে মগবাজার রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী। এ সময় একটি ট্রেনের ধাক্কায় আহত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com