রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাজনৈতিক দলের অবস্থান বুঝতে চাইছেন ট্রেসি অ্যান জ্যাকবসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা—নেত্রীদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন। গতকাল বুধবার ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা—নেত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠক আয়োজন করছেন। মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে নিয়মিত এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১১ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কূটনৈতিক জীবনে তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাম্বাসেডর জ্যাকবসন সা¤প্রতি নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে, তিনি ইথিওপিয়ার আদিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com