রাজশাহী বিশ্ববিদ্যালয় (রবি) সাতক্ষীরা জেলা সমিতির ২০২৪-২৫ সনের কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা জেলা সমিতি (রবি) আয়োজনে গতকাল দুপুরে শহীদ হাবিবুর রহমান হলের চত্বরে নবীন বরন, প্রবীনদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক বনভোজন শেষে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো: জাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। নেতৃবৃন্দ আগামী ১০ দিনের মধ্যে অন্যান্য সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। বারি সাতক্ষীরা সমিতির সদ্য বিদায়ী সভাপতি ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি