বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাজারবাগ ঋষিপাড়া শ্রমজীবি সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ রাজারবাগ ঋষিপাড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের রাজারবাগ ঋষিপাড়া শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি সুষমিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজারবাগ দাশপাড়া কালিমন্দির কমিটির সভাপতি মন্টু কুমার দাশ, শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক লিপিকা দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ অনিমা দাশ, সদস্য অঞ্জলি দাশ, শ্যামলী দাশ, তনু দাশ, ভদ্রা দাশ, প্রকাশ দাশ প্রমুখ। এছাড়া সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় সমিতির লিঃ প্রতিষ্ঠাতা পরিচালক কার্তিক দাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com