সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রানের বৃষ্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন রিজওয়ান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: বাবর আজম মাত্র ৯ রান করে ফিরলেন। ওপেনিংয়ে ধাক্কা খেলো পাকিস্তান। কোনো সমস্যা নেই, মোহাম্মদ রিজওয়ান আছেন না! ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে পাকিস্তানের স্কোরটা যে ১৪৫ হলো, সেখানে রিজওয়ানের একারই ৬৩ রান। রানের বৃষ্টিতে ভেজা এই ব্যাটার একটা বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন। দ্বিপক্ষীয় কোনো টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান এখন তারই। বুধবার লাহোরের পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ও পেয়েছে পাকিস্তান। ইংলিশদের হারিয়েছে ৬ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতা রিজওয়ানের ৬৩ রানের অসাধারণ ইনিংসে ভর করে ১৯ ওভারে ১৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। সেই লক্ষ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান করতে পারে ইংলিশরা। এই জয়ে সাত ম্যাচের সিরিজে পাকিস্তান ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হলেও রিজওয়ানের আশেপাশেও কেউ নেই। একটি ইনিংস বাদ দিলে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের চারটিতেই হাফসেঞ্চুরি পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে তার পাঁচ ইনিংসগুলো এমন- ৬৮, ৮৮*, ৮, ৮৮ ও ৬৩। সব মিলিয়ে রান ৩১৫। টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় কোনো সিরিজে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের সর্বোচ্চ ছিল সার্বিয়ান ব্যাটার লেসনি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে চার ম্যাচে ২৮৪ রান করেছিলেন তিনি। তার আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। করাচির ম্যাচ দিয়ে চলতি মাসে সপ্তম হাফসেঞ্চুরি পেয়েছেন রিজওয়ান। ইংল্যান্ড সিরিজের আগে এশিয়া কাপে তিনটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com