বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশমিকার চুড়ির আঘাতে আহত হন আল্লু অর্জুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সুকুমার পরিচালিত ‘পুষ্পা’সিনেমা মুক্তির পর ঝড় তুলেছিল বক্সঅফিসে। সিনেমায় ‘পুষ্পা’ও ‘শ্রীবল্লী’চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন আল্লু অর্জুন—রাশমিকা। প্রথম কিস্তি মুক্তির তিন বছর পর পর্দায় এলো সিনেমাটির দ্বিতীয় পার্ট ‘পুষ্পা টু’। এবারও বাজিমাত করেছে সিনেমাটি। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন সূচনা করেছে এটি। মাত্র ২০ দিনে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’আয় করেছে ১৫২৬.৯৫ কোটি রুপি। ‘পুষ্পা টু’ মুক্তির আগেই সিনেমার ‘পিলিংস’ গানটি প্রকাশ করেন নির্মাতারা। এতে আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে দেখা যায় রাশমিকাকে। গানটির শুটিং করার সময়ে অভিনেতাকে আহত করেছিলেন রাশমিকা। ভারতীয় গণমাধ্যেম বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একদিন নাচের স্টেপ অনুশলীন করছিলাম। হঠাৎ আমার হাতের চুড়ির আঘাত লাগে আল্লু অর্জুনের হাতে এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। আমার ভীষণ খারাপ লাগছিল। দ্রুত তার হাতের কাটা অংশ চেপে ধরি আমি। অভিনেত্রী আরও বলেন, হাতে ব্যান্ডেজ লাগানোর পর আমি তার হাতের দিকে তাকিয়ে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘ওকে…এটা নাচ, এমনটা ঘটতেই পারে।’ কিন্তু আমি তাকে আঘাত দিতে চাইনি। প্রসঙ্গত, ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্সও দাগ কেটেছে দর্শকদের। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’। এতে আল্লু অর্জুন, রাশমিকা এবং ফাহাদ ছাড়া আরও অভিনয় করেছেন, রাও রমেশ, জগদীশ প্রতাপ বান্দারি, শ্রীতেজ, সুনীলসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com