শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ার প্রতিনিধির মুখে ঘুষি ইউক্রেনের এমপির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

এফএনএস বিদেশ : তুরস্কে পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য বø্যাক সি ইকোনমিক কোঅপারেশন (পিএবিএসইসি) এক সম্মেলন চলাকালে রাশিয়ার একজন প্রতিনিধির মুখে কিলঘুষি মারেন ইউক্রেনের একজন এমপি। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারায় এই অধিবেশন চলাকালে ঘটনাটি ঘটে। খবর তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে’ ইউক্রেনীয় ওই এমপি নিজ দেশের একটি পতাকা প্রদর্শন করার সময় রাশিয়ার প্রতিনিধি সেটি ছিনিয়ে নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেন। কিন্তু ইউক্রেনীয় এমপি পেছন থেকে এসে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি মারতে শুরু করেন এবং নিজ দেশের পতাকাটি উদ্ধার করেন। পরে সম্মেলনের নিরাপত্তা কর্মকর্তারা এসে ইউক্রেইনের এমপিকে থামান। এই অধিবেশনে কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তারা অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক খাতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করতে আঙ্কারায় একত্র হয়েছেন। নিউজউইক জানিয়েছে, কিয়েভ পোস্টের রাজনৈতিক উপদেষ্টা ও বিশেষ সংবাদাতা জ্যাসন জে স্মার্ট টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন।ইউক্রেনের এমপির নাম অলেকসান্দার মারিকোভস্কি বলে জানা গেছে। রাশিয়ার প্রতিনিধির নাম জানা যায় নি। মারিকোভস্কি নিজের ফেইসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন’ ‘নোংরা রাশিয়ান’ আমাদের পতাকায় হাত দেওয়া থেকে দূরে থাক’ ইউক্রেন থেকে দূরে থাক।’ রাশিয়া ও ইউক্রেন উভয়েই ৩০ বছর আগে প্রতিষ্ঠিত পিএবিএসইসির সদস্য। কৃষ্ণসাগরীয় অঞ্চলের ‘শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি’ বৃদ্ধির লক্ষ্যে পিএবিএসইসি কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com