রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ার সঙ্গে ‘যৌথ সেনাদল’ করবে বেলারুশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ : শিয়ার সঙ্গে যৌথ সেনাদল করবে বেলারুশ। গত সোমবার একথা জানিয়েছেন বেলারুশের রাষ্ট্রপ্রধান লুকাশেঙ্কো। তবে রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। বেলারুশের রাষ্ট্রপ্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ‘ইউক্রেনের সীমান্ত সুরক্ষিত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এ বিষয়ে লুকাশেঙ্কোর উদ্ধৃতি বেলারুশের সংবাদসংস্থা বেলটায় প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনের হাত থেকে বেলারুশকে রক্ষা করা প্রয়োজন। সে কারণেই রাশিয়ার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে একটি যৌথ সেনাদল গড়ার পরিকল্পনা করা হয়েছে। যৌথ সেই সেনাদল মূলত ইউক্রেন সীমান্তে থাকবে। তবে কতজন সেনা নিয়ে এই সেনাদল গঠিত হবে, কবে থেকে তা মোতায়েন করা হবে, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি লুকাশেঙ্কো। লুকাশেঙ্কো জানিয়েছেন, ইউক্রেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়া বেলারুশে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। তার কাছে এ বিষয়ে নির্দিষ্ট খবর আছে। বেলারুশের চরমপন্থিদের এ কাজে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। গত ফেব্র“য়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর নিজের দেশ রাশিয়ার সেনার জন্য খুলে দিয়েছিলেন লুকাশেঙ্কো। রাশিয়ার সেনা বেলারুশের ভিতর দিয়ে গিয়ে ইউক্রেনে ঢুকেছে। এবার বেলারুশও রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইউক্রেন আক্রমণ করতে চাইছে কী না, তা নিয়ে বিশেষজ্ঞমহলে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com