বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ার সমুদ্রজাত অপরিশোধিত জ¦ালানি রপ্তানি ৮ মাসের মধ্যে সর্বোচ্চ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা সত্তে¡ও সমুদ্রজাত অপরিশোধিত জ¦ালানি রপ্তানির জন্য ক্রেতা খুঁজে পেয়েছে রাশিয়া। ব্লুমবার্গের বরাত দিয়ে মার্কেটস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পরিমাণ রপ্তানি করেছে মস্কো। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অপরিশোধিত জ¦ালানি সপ্তাহে সপ্তাহে রপ্তানি হার বাড়ছে। ১৩ জানুয়ারির হিসাব অনুসারে সপ্তাহে অপরিশোধিত তেল রপ্তানি ৩০ শতাংশ বাড়ছে। বর্তমানে ৩.৮ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। ইউরোপে রাশিয়ার অপরিশোধিত সমুদ্রজাত জ¦ালানির চাহিদা বন্ধ হয়ে যাওয়ার পরেও এশিয়ার চাহিদার কারণে এভাবে রপ্তানি অব্যাহত রাখতে পেরেছে মস্কো। এজন্য ভারত ও চীনকে ধন্যবাদ দিয়েছে রাশিয়া। রাশিয়ার জ¦ালানি রপ্তানির মাত্র ৫ শতাংশ যাচ্ছে ইউরোপে। অপরিশোধিত জ¦ালানি রপ্তানির কিছুই বরাদ্দ হয়নি উত্তর ইউরোপের জন্য। অন্যদিকে চীন এবং ভারত ছিল রাশিয়ার অপরিশোধিত পণ্যের প্রধান ক্রেতা। গত শুক্রবার হিসাব অনুসারে, দিনে ২.৮২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ¦ালানি এশিয়ায় এসেছে। চীন ও ভারত নিয়েছে ৩৫ শতাংশ ও ২৭ শতাংশ চালান। এ ছাড়া এশিয়ার অন্য অনেক স্থানে গেছে আরো ২০ শতাংশ জ¦ালানি। চালানগুলোর কারণে মস্কো তেল রপ্তানি থেকে বড় ধরনের আয় করতে পেরেছে। ১৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি শুল্ক ৪ শতাংশ বেড়ে গেছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ৬১ মিলিয়ন ডলার। এর পরেও রাশিয়ার অপরিশোধিত তেলের রপ্তানি ২০২২ সালের ২৯ এপ্রিলের আগের মতো হতে পারেনি। ওই সময় সপ্তাহে ২৩২ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি আয় হয়েছে। সূত্র: ব্লুমবার্গ, মার্কেটস ইনসাইডার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com