মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ার ১৩ ক্রুজ মিসাইল ভ‚পাতিত করার দাবি ইউক্রেনের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

এফএনএস বিদেশ: ইউক্রেনের বিমানঘাঁটি লক্ষ্য করে রাশিয়ান বিমান বাহিনীর নিক্ষেপ করা ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভ‚পাতিত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্তে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ওই পোস্টে তারা বলেছে, “গতকাল শুক্রবার রাতে রাশিয়ান বিমান বাহিনীর নিক্ষেপ করা ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এবারের আক্রমণটির লক্ষ্য ছিল খমেলনিটস্কি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি। রাশিয়া শীতকালে ক্রুজ মিসাইল এবং অ্যাটাক ড্রোন দিয়ে বিমান হামলার শুরু করে। কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেছে। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যরাতে কাস্পিয়ান সাগর থেকে চারটি “টিইউ-নাইনফাইভএমএস” বোমারু বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। এদিকে, দুই লাখ ৭৫ হাজার জনসংখ্যার শহর খমেলনিটস্কিতে বিস্ফোরণের কথা জানিয়েছেন মেয়র অলেক্সান্ডার সিমচিশিন। এ সময় তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। একই রাতে একটি রাশিয়ান ড্রোন গুলি করে ভ‚পাতিত করার দাবি করেছে ইউক্রেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com