রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ায় ভবন ধসে ৯ মৃত্যু, নিখোঁজ ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : পাঁচ তলা ভবনটির একাংশ ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, বলেছে একটি সূত্র। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে আংশিক ধসে পড়া একটি ৫ তলা ভবনের জঞ্জালের নিচ থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর। জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চালিয়ে যাচ্ছে, গতকাল শনিবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে। জরুরি বিভাগের এক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com