রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান লুলার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

এফএনএস বিদেশ : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফরে যেতে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে গত শুক্রবার এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন লুলা। দিনকয়েক আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মধ্যে বাগ্বিতÐা হয়। এর পরিপ্রেক্ষিতে জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্যে লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর করা সম্ভব নয়।’ তবে শান্তির জন্য সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলেরও থাকার কথা পুনর্ব্যক্ত করেন লুলা। গত বছরের ২৪ ফেব্রæয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে উভয়পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এ প্রসঙ্গে লুলা বলেন, ‘উভয়েই নিশ্চিত, তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।’ গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্যে পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী। আর এ মন্তব্যের জন্যে কঠোর সমালোচনার মুখে পড়েন লুলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com